ভালুকায় আ. লীগের ১৯৮ জনের নামে মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম

ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯৮ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।  

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ভালুকা মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু।  মামলায় ১৯৮ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়। 

মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন, এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, ১০ ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯৮ জনের নাম উল্লেখ্যসহ মোট ৩৯৮ জনকে আসামি করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত