স্পেনের ক্লাব ফুটবলে গেল বছর বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই ঘটনায় তিনজনকে জেলেও যেতে হয়েছিল। খেলোয়াড়ের প্রতি প্রতিপক্ষ সমর্থকদের বর্ণবাদমূলক আচরণ রুখে দিতে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) নতুন এক উদ্যোগ নিয়েছে।
রেফারিদের মাধ্যমে প্রয়োগকৃত ফিফার 'নো রেসিজম' নীতিমালা অনুসরণের অনুমোদন দিয়েছে স্পেনের ঘরোয়া ফুটবলে।
ম্যাচ চলাকালে যদি কোনো রেফারি বর্ণবাদমূলক কোনো কাজ দেখেন বা জানতে পারেন, তখনই তিনি 'ক্রস আর্ম' প্রতীক দেখিয়ে পরবর্তী প্রক্রিয়ার দিকে এগোবেন। রেফারি সিদ্ধান্ত নিতে পারবেন তিন ধাপে, বর্ণবাদী ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রথমে ম্যাচ থামানো, (অভিযুক্তকে) বহিষ্কার এবং পুরো ম্যাচটিই বাতিল করে দেওয়া।
তবে শুরুতেই ম্যাচ বাতিলের সিদ্ধান্তে যাবেন না। এমনটি হলে ম্যাচ থামিয়ে রেফারি স্টেডিয়ামের স্পিকারে ঘটনার বিষয়ে প্রথমে সতর্কতা দেবেন, সেখানে বলা হবে এমন ঘটনা আবারও ঘটলে মাঠ থেকে বের করে দেওয়া হবে। এরপরও তৃতীয় ধাপের প্রয়োজন হলে তখন বাতিল হবে ম্যাচ।
মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে: ক্রীড়া উপদেষ্টা
আল হিলালের চ্যাম্পিয়নস লিগ দলে নেইমার