বাঁশখালীতে সেতুর নিচে আটকে ছিল নারীর লাশ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকায় পানি চলাচলের ছড়ার সংযুক্ত সেতুর নিচে আটকে থাকা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শ‌নিবার (১৪ সেপ্টেম্বর) সকা‌লে তার প‌রিচয় নি‌শ্চিত হয় পুলিশ। 

বাঁশখালী থানা পু‌লি‌শের এসআই কামরুল হাসান বলেন, নিহত সিরাজ খাতুন (৫৫) বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর জলদি ছুমমাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে এবং একই এলাকার রব্বান আলীর স্ত্রী। 

তি‌নি আ‌রও ব‌লেন, শুক্রবার রা‌তে অ‌তিবৃ‌ষ্টি ও পাহা‌ড়ি ঢ‌লের সময় ওই নারীর লাশ পাইরাং ছড়া সেতুর নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের পর তার লাশ ময়নাতদন্তের জন্য চ‌মেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত