বায়রার সংবাদ সম্মেলন

সিন্ডিকেটকেই দিতে হবে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অর্থ ফেরতের দায় জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা নেবে না বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উল ইসলাম। গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে একথা জানানো হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বায়রার সভাপতি আবুল বাশার আত্মগোপনে চলে গেলে সংগঠনের দায়িত্ব নেন রিয়াজ উল ইসলাম।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উল ইসলাম বলেন, যারা শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়েছেন, সেই সিন্ডিকেটকেই টাকা ফেরত দিতে হবে। এ সময় তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

রিয়াজ উল ইসলাম বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আহরণের খাতকে গতিশীল করতে হলে বায়রাকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। একই সঙ্গে এ খাতে যারা দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত