গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আজও ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ী মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
