সাবেক সিইওর বিরুদ্ধে ৮ জন পুরুষের যৌন নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম

আমেরিকান ফ্যাশন ব্র্যান্ড অ্যাবারক্রম্বির সাবেক সিইও মাইক জেফ্রিসের বিরদ্ধে আরও ৮ জন পুরুষ মডেল যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। বিবিসির বরাতে বিষয়টি জানিয়েছে এনডিটিবি। 

গত বছরের অক্টোবরে বিবিসি প্যানোরামা তদন্তে প্রথম দাবি করা হয়েছিল যে মাইক জেফ্রিস এবং তার ব্রিটিশ অংশীদার ম্যাথিউ স্মিথ ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে যুবকদের শোষণ করেছিলেন।

অ্যাবারক্রম্বির সাবেক সিইও বিশ্বজুড়ে ফ্যাশন ইভেন্টে অপব্যবহারের নতুন অভিযোগের মুখোমুখি হচ্ছেন। 

মাইক জেফ্রিস ১৯৯২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচের সিইও ছিলেন। 

একজন ভূক্তভোগী বলেন, ইভেন্টের রাতে তাকে হোটেল স্যুটে নিয়ে যাওয়া হয়েছিল। জেফ্রিস এবং তার সঙ্গী স্মিথ অবিলম্বে তাকে স্পর্শ করতে শুরু করেছিলেন এবং জেফ্রিস তাকে জোর করে চুম্বন এবং ওরাল সেক্স করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত