খুলছে কাজীপাড়া স্টেশন, শুক্রবারও চলবে মেট্রোরেল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

চলতি সপ্তাহ থেকে শুক্রবারও মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই দিন থেকে কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে। গতকাল মঙ্গলবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানিয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এরপর ২৫ আগস্ট মেট্রোরেলের কার্যক্রম পুনরায় শুরু হলেও এই দুটি স্টেশনে কোনো ট্রেন থামতে পারছে না। ৫ আগস্টের আগে বিগত আওয়ামী লীগ সরকার জানিয়েছিল এ দুটি স্টেশন চালু হতে এক বছরের মতো সময় লাগবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত