লালন গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। ২০ সেপ্টেম্বর বৈশাখী ফোক লাইভে অংশ নেবেন। সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী এস এম আলাউদ্দিন। বৈশাখী টিভিতে প্রচার হবে রাত সাড়ে ৮.০০টায়। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আইনুন পুতুল।
লগ্না এ প্রজন্মের একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী। গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সংগীত অঙ্গনে সরব উপস্থিতি তার। দেশের গ-ি পেরিয়ে বিদেশেও লগ্নার গান প্রশংসিত হয়ে আসছে। বিভিন্ন টেলিভিশন, রেডিও ও মঞ্চে নিয়মিত গান গাইছেন এ সংগীতশিল্পী।
