গানে গানে ছুটির দিন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ এএম

রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য শুক্রবার দিনটি ছিল বিশেষ। এদিন ঢাকায় অনুষ্ঠিত হয় তিনটি বড় কনসার্ট। এতে অংশ নেন দেশের বেশ কিছু ব্যান্ড ও সংগীতশিল্পী। এর মধ্যে দুটি কনসার্ট আয়োজন করা হয় বন্যাদুর্গতদের তহবিল সংগ্রহে, অন্যটি হয় ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সহায়তায়। এসব আয়োজনে কোনো পারিশ্রমিক নেননি সংগীতশিল্পীরা। এর বাইরে ছিল সংগীতশিল্পী মিফতা জামানের একক পরিবেশনাও।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত