ইবিএল ও কেডিএস গার্মেন্টসের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে কেডিএস গ্রুপের কর্পোরেট কার্যালয়ে ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং কেডিএস গার্মেন্টস ডিভিশনের প্রধান আর্থিক কর্মকর্তা কামরুল হাসান সিদ্দিকি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে কেডিএস গ্রুপের এমপ্লয়ীরা ইস্টার্ন ব্যাংকের কাছ থেকে হ্রাসকৃত হারে ঋণ, ডিজিটাল ব্যাংকিং সলিউশন, আর্থিক সেবা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ইবিএল কর্পোরেট বিজনেস বিভাগ প্রধান সঞ্জয় দাস, কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মো. আশেক ভূঁইয়া, কেডিএস ফ্যাশন ও কেডিএস অ্যাপারেলসের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
