দিনাজপুর কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পিএম

মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী কৃষকদল, দিনাজপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। বুধবার কেন্দ্রীয় কৃষকদলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রেরিত এক বার্তা এ তথ্য জানানো হয়। 

মো. নুরুজ্জামান সরকারকে আহ্বায়ক এবং মজিবর রহমান মজিবকে সদস্যসচিব করে দিনাজপুর জেলা শাখার ৯ সদস্যবিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন আজ বুধবার এই কমিটি অনুমোদন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত