যশরাজ ফিল্মসের ‘ওয়ার ২’ দিয়ে প্রথমবারের মতো জুটি বাঁধলেন হৃতিক-কিয়ারা। কিছুদিন আগে ইতালির রাস্তায় হৃতিকের অ্যাকশন দৃশ্যের ঝলক ভাইরাল হয়েছিল, এবার পালা রোমান্টিক দৃশ্যের। সেটের একের পর এক ছবি ও ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হতেই ভক্তরা যেন উচ্ছ্বসিত।
এবার ভাইরাল হওয়া ছবিগুলোয় ইতালির রাস্তায় হৃতিকের বাহুডোরে দেখা গেল কিয়ারাকে! যদিও সেটি গানের দৃশ্যের সুবাদে। তাতে হৃতিকের পরনে ছিল ধূসর রঙের শার্ট ও ডেনিমের সঙ্গে সাদা টি-শার্ট। অন্যদিকে কিয়ারার গায়ে চেক পিঙ্ক ওয়ান পিস। এক দিন আগে হৃতিক ইনস্টাগ্রামে প্রকাশ করেছিলেন একটি অত্যাশ্চর্য লোকেশনের ছবি। যেখানে এই সিনেমার শুটিং চলছে। ছবিতে তাকে ইতালির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেখা যায়। ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘ওয়ার’র সিক্যুয়েল এটি, যেখানে হৃতিক রোশন, টাইগার শ্রফ এবং বনি কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিক্যুয়েলে হৃতিক-কিয়ারার সঙ্গে আরও অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। পরিচালনা করছেন অয়ন।
