এক ঝলক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ এএম

সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা প্রকল্প ‘সুরাইয়া’। শিবব্রত বর্মণের গল্প থেকে ছবিটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। এ উৎসব চলবে আগামী ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে চলবে ফিল্ম বাজারও।

কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন বিশিষ্ট নাট্যজন, নাট্যকার, নির্দেশক, অভিনেতা জামাল উদ্দিন হোসেন। এমনটাই জানা গেছে পারিবারিক সূত্রে।

ভালোবেসে ভিন্নধর্মে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাত-কর। ৮ বছরের দাম্পত্য জীবন এখন ভাঙনের পথে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।

‘বুলবুল’ থেকে ‘কলা’ তৃপ্তি দিমরির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকরা। গত ‘অ্যানিমেল’ সিনেমাটি দিয়ে সাধারণ দর্শকের কাছে পান ব্যাপক পরিচিতি। তবে এবার মুদ্রার উল্টো পিঠও দেখলেন তিনি। নতুন সিনেমা ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’র একটি গানের জন্য প্রবলভাবে সমালোচিত হচ্ছেন তিনি।

সস্তা জনপ্রিয়তার স্রোতে গা ভাসিয়ে নয়, চ্যালেঞ্জিং চরিত্র ও ভিন্ন ধাঁচের গল্পে অভিনয় দিয়েই পর্দায় ফিরতে চান চিত্রাঙ্গদা সিং। সে কারণেই এবার বেছে নিয়েছেন রাজনৈতিক গল্পনির্ভর সিরিজ। পরিচালক নীরজ পাণ্ডের ‘খাকি ২’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বলিউড দুনিয়ায় নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত