দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ৮২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৪১ এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৩৮৪ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৯৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সারা দেশে ৮১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৩১২ জন।
রাঙ্গুনিয়ায় অস্ত্র উদ্ধারে গিয়ে অবরুদ্ধ দুই সেনা সদস্য, পরে উদ্ধার