চট্টগ্রাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৮ এএম

চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদলের মধ্যে মারামারি হয়েছে। এতে ছাত্রদলের চার-পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে চকবাজার থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম এবং কী বিষয় নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে, তা স্পষ্ট করে জানাতে পারেননি চকবাজার থানার ওসি জাহিদুল কবীর।

এদিকে ছাত্রদল-শিবিরের মধ্যে মারামারির এ ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। এর আগে মো. কামরুল ইসলাম নামের এক ব্যক্তি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহতদের একাদিক ছবিসহ ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেনÑ ‘শিবিরের নৃশংস হামলায় ক্ষতবিক্ষত চট্টগ্রাম কলেজ ছাত্রদলের মেধাবী ছাত্ররা। রক্তে রঞ্জিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। কলঙ্কিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত