ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ রাফি (৩৬) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার হাসাড়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে মোটর বাইকে করে চালক রাফি ও অপর আরেক আরোহীসহ মুন্সীগঞ্জের মাওয়ার দিকে যাচ্ছিল। পথে সমষপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক রাফি ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বাইকের পেছনে থাকা আরেক আরোহীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
