বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। এ সময় স্থানীয়রা ছুরিকাঘাতে অভিযোগে রেজাউল (৩৫) নামের এক যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর এলাকায় এঘটনা ঘটে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় দিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আফসার আলী (৫০) উপজেলার কলমা চাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে। আটক রেজাউল একই গ্রামের আবু খায়েরের ছেলে।
শাজাহানপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে যাচ্ছিলেন। পথে কলমাচাপর গ্রামের রাস্তায় একই গ্রামের রেজাউল তার পথরোধ করে পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়দের বরাত দিয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও দুজন ছুরিকাঘাত করেছিলেন। আফসার আলীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রেজাউলকে স্থানীয়রা আটক করে মারধর করে । পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ছাত্র আন্দোলনে গণহত্যা নিয়ে আইসিসির প্রধান কৌঁসুলির সঙ্গে ড. ইউনূসের বৈঠক
গণহত্যাকারীদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই: জামায়াতের আমির
বাংলাদেশ সংস্কারে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ