দুর্গন্ধ পেয়ে ঘরের মাটি খুঁড়তেই বেরোল মরদেহ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম

কুমিল্লার দেবিদ্বারে দুর্গন্ধ বের হলে মাটি খুঁড়ে নূরুল ইসলাম নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চার দিন আগে তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘরের মধ্যেই মাটিচাপা দিয়ে রাখা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল থেকেই তীব্র দুর্গন্ধ ভেসে আসে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান, ওই দিনমজুরের ভাড়া নেওয়া টিনের ঘরে একটি গর্ত থেকে গন্ধ আসছে। পরে মাটি খুড়তেই বেরিয়ে আসে লাশ।

নিহত দিনমজুর নূরুল ইসলাম (৫২) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের প্রয়াত মকলিস মিয়ার ছেলে। তিনি পিরোজপুর এলাকায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় জড়িত নোয়াজ আলী (৫৫) নামে আরেক দিনমজুরকে আটক করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত