সাংবাদিক শফিক রেহমানের সাজা স্থগিত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টার মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানসহ দুইজনকে দেওয়া আদালতের দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা থেকে পাঠানো এ প্রজ্ঞাপনে সাক্ষর করেন উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, শফিক রেহমান এবং মো. মিজানুর রহমান ভূঁইয়া ওরফে এম আর ভূঁইয়া ওরফে মিল্টন ভূঁইয়ার সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ধারা ৪০১ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নম্বর-২, ঢাকা এর পল্টন মডেল থানার মামলা নম্বর-১ (৮) ২০১৫, জিআর মামলা নম্বর-২৯৪ / ১৫-এ তাদের বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত