নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১২ পিএম

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আব্দুস শহীদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের গাছবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। শহীদ সুটিপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে। 

রেলওয়ের জিআরপি পুলিশ জানায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী খুলনা রকেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় শহীদ।

সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত