অফিসের ব্যস্ত সময়। সকাল সকাল গাড়ি, বাইক চালিয়ে যাতায়াত করছেন অনেকেই। হঠাৎ গাড়ির সামনের কাচের উপর এসে পড়ল হলুদ রঙের তরল। কয়েক সেকেন্ডের মধ্যে কাচ হলদে তরলে ঢেকে গেল। যারা খোলা আকাশের নীচে দাঁড়িয়েছিলেন, তারাও সেই তরলে পুরো ভিজে গেলেন। যেন আকাশ থেকে অঝোরে ঝরে পড়ছে সেই তরল। মুহূর্তের মধ্য চারদিক ভরে যায় দুর্গন্ধে। তরল নয়, মলের বৃষ্টিতে ভিজে গিয়েছে গোটা এলাকা।
সম্প্রতি এমনটাই ঘটল চীনের নিন্নিংয়ে। সেখানে গত ২৪ সেপ্টেম্বর রাস্তায় পাইপ ফেটে যায়। আর মানুষের বর্জ্য ৩৩ ফুট উচ্চতা পর্যন্ত উড়ে আসে। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করা হয়। পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়।
‘দ্য মিরর’ জানিয়েছে, দক্ষিণ চীনের নিন্নিং প্রদেশে রাস্তার ধারে পয়ঃপ্রণালীর পাইপের চাপ সহ্য করার পরীক্ষা করছিলেন স্থানীয় নির্মাণকর্মীরা। কিন্তু পরীক্ষা চলাকালীন সেই পাইপ ফেটে যায়। পাইপ ফেটে মলের ফোয়ারা ছুটতে শুরু করে। ৩৩ ফুট উচ্চতা পর্যন্ত সেই ফোয়ারা উঠেছিল বলে জানা গিয়েছে। তার পর এলাকার চারদিকে ছড়িয়ে পড়ে মল।
এই ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সেই সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি, আকাশ থেকে হলুদ রঙের কী সব ঝরে পড়ছে। আমার গাড়ি এক হলুদ রঙের হয়ে গিয়েছে। দুর্গন্ধ বেরোচ্ছে। আমি আর গাড়ি ব্যবহারই করতে পারছি না।’
নাসরাল্লাহর মরদেহে নেই আঘাতের চিহ্ন, যা জানা গেল