এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্সড ময়েশ্চার বিউটি সোপ ‘লিয়োনা’। এ নতুন পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদসহ আরও অনেকে। তারা পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রত্যাশার কথা অনুষ্ঠানটিতে ব্যক্ত করেন। লিয়োনা বিউটি সোপ বাজারে পাওয়া যাবে রোজ অ্যান্ড গ্লিসারিন এবং কোকোনাট মিল্ক এ দুটি ভ্যারিয়েন্টে। এর মূল বিশেষত্ব হলো ত্বকের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। এ নতুন পণ্যটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। বিজ্ঞপ্তি
×
