দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে আজ। ভারতের বিপক্ষে এবার মিশন টি-টোয়েন্টি। এই সিরিজের দলের সদস্যরা ভারতের উদ্দেশে রওনা হয়েছেন আজই। অবশ্য দলে না থেকেও এবাদত হোসেন রয়েছেন এই বহরে। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই ক্রিকেটার ভারতে যাবেন সেটা আগেই জানা গিয়েছিল।
ভারতের বিমান ধরার আগে পেসার তানজিম হাসান সাকিব আশার কথাই শুনিয়ে গেছেন। এদিকে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমনও।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।
বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
বিধ্বংসী জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত