ড. বিজয় প্রকাশ ১ অক্টোবর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এই পদে যোগ দেওয়ার আগে তিনি এনটিপিসি লিমিটেড, ভারতের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের শেফিল্ড বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, নয়াদিল্লি থেকে সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন। বিজ্ঞপ্তি
×
