বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সমন্বয়ক পর্ষদের ১৭ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। মোট ৩৭ সদস্যের সমন্বয়ক পর্ষদের মধ্য থেকে এর আগে আরও চারজন বাদ পড়েন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকৃত সমন্বয়ক ও সহ-সমন্বয়করা হলেন- আব্দুর রশিদ জিতু, রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম ইমন, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকাইয়া জান্নাত ঝলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, হাসানুর রহমান সুমন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক, ঐন্দ্রিলা মজুমদার, জিয়া উদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি ও সাইদুল ইসলাম।
সমন্বয়ক পর্ষদ থেকে পদত্যাগের কারণ হিসেবে তারা দুটি কারণ উল্লেখ করেন। কারণগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার কতিপয় সমন্বয়কের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারি দলের মত, আচরণ ও গণ অভ্যুত্থানের স্পিরিট বিরুদ্ধ কাজ।
সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবে নিহত আবু সাঈদ, মুগ্ধ, আলিফ ও শ্রাবণ গাজীসহ সকলকে স্মরণ করে এবং আহতদের সুস্থতা কামনা করে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদ্য পদত্যাগ করা সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু।
রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি 