সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৯:১০ পিএম

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে একাধিক মামলা আছে।

৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত