১৭ গোল হজম করল ভারতের ক্লাব

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:২০ পিএম

অনেক আশা নিয়ে এএসফি চ্যাম্পিয়নস লিগ খেলতে গিয়েছিল ভারতের ক্লাব ওড়িশা এফসি। কিন্তু প্রথম ম্যাচেই বুঝলো চ্যাম্পিয়নস লিগে খেলা কতটা কঠিন।

নারী এশিয়ান চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচে আজ রবিবার জাপানের উড়াওয়া রেড ডায়মন্ডসের মুখোমুখি হয়েছিল ওড়িশা। উড়াওয়া ১৭-০ গোলে হারিয়েছে ওড়িশাকে।

এশিয়ায় নারী ফুটবল ক্লাবগুলোর শ্রেষ্ঠত্ব প্রমাণের টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়নস লিগ এবার নতুন রূপে শুরু হয়েছে, ভারত থেকে সুযোগ পাওয়া দল ওড়িশা। বাছাইপর্ব পেরিয়ে ১২ দলের এই টুর্নামেন্টে সুযোগ পায় ওড়িশা। কিন্তু উরাওয়া রেড ডায়মন্ডস যে গত বছরের চ্যাম্পিয়ন দল! ওড়িশা পেয়ে মানের পার্থক্যটা বুঝিয়ে দিল জাপানের ক্লাবটি।

পুরো ম্যাচে উরাওয়া মোট ৫৫টি শট নিয়েছে! বিপরীতে ওড়িশা শট মাত্র ১টি!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত