ত্বকী হত্যা মামলায় জামাই মামুন ৭ দিনের রিমান্ডে

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৭ এএম

নারায়ণগঞ্জে স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার আলোচিত মামলায় গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে ওঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহা বীথি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, জামাই মামুনকে গত ১ অক্টোবর গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত ৬ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেছিল। সেই সঙ্গে উভয় পক্ষের আইনজীবীদের শুনানির ভিত্তিতে আদালত রিমান্ড মঞ্জুর করেছে।

র‌্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ‘ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার একাধিক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা জবানবন্দিতে এই হত্যাকা-ে গ্রেপ্তার মামুনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তবে দীর্ঘদিন সে ঢাকায় আত্মগোপনে ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত