নিত্যদিনের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ক্রেতাদের জন্য বাংলাদেশে এলো শাওমির রেডমি ১৪সি। অত্যাধুনিক সব ফিচার আর স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোনটি গ্রাহকদের দেবে স্মুথ পারফরম্যান্স, অসাধারণ কার্যক্ষমতা ও নান্দনিক ভিজ্যুয়াল।
শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ২৬০ পিপিআই পিক্সেলের ১৬৪০ী৭২০ রেজল্যুশন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের এই স্মার্টফোনটিতে কনটেন্ট ব্রাউজ করা, ভিডিও দেখা বা মোবাইল গেমিং উপভোগের সময় গ্রাহকরা পাবেন মসৃণ ও নিরবচ্ছিন্ন ভিজ্যুয়ালের নিশ্চয়তা। ডিভাইসটিতে রয়েছে ২৪০ হার্জ টাচ স্যাম্পলিং, যা ফোনটির ব্যবহারে নিয়ে আসবে দ্রুত গতি। এ ছাড়া ৪৫০ নিটস ও ৬০০ হাই-ব্রাইটনেস মোড (এইচবিএম) থাকার কারণে সূর্যের আলোতেও প্রাণবন্ত ছবি উপভোগ করতে পারবেন এর ব্যবহারকারী।
ডিসপ্লের পাশাপাশি ফোনটির ডিজাইনও স্মার্টফোনপ্রেমীদের মন জয় করবে। স্মার্টফোনটি অভিজাত তিনটি রঙে পাচ্ছেন গ্রাহকরা মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু। ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চমানের চমৎকার সব ছবি। এ ছাড়া ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/১.৮ অ্যাপারচার।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধার শাওমির রেডমি ১৪সি স্মার্টফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা, যা দেবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সব ফিচার উপভোগের সুযোগ। বিজ্ঞপ্তি
