পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৪০ এএম

আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে একজন ডিআইজি, চারজন অতিরিক্ত ডিআইজি এবং ২৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডি থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আসাদ উল্লাহ চৌধুরীকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীরকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে, অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে খুলনা ট্রেনিং সেন্টারে এবং রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে। এ ছাড়া ২৫ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত