নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ হোসেন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৭ অক্টোবর) কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৬।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইলের কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাাম এলাকায় এক ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিলদুড়িয়া উওর গ্রাম রাস্তার উপর অভিযান চালিয়ে মো.হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বীকারোক্তিদ মোতাবেক ১টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, মো. হোসেন সরদারকে একটি ওয়ানশুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরদ্ধে মামলা পক্রিয়াধীন রয়েছে।
ইতালি ভিসাপ্রত্যাশীদের সুখবর দিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রচণ্ড শক্তি নিয়ে ফ্লোরিডার দিকে এগোচ্ছে হারিকেন মিল্টন