মেটলাইফ এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

মেটলাইফ বাংলাদেশ সম্প্রতি আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অংশ হিসেবে, মেটলাইফ বাংলাদেশের নতুন চালু হওয়া বীমা সেবা "এন্ডাউমেন্ট গ্রোথ"—এর জন্য আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ইক্যুইটি বা শেয়ার বাজার বিনিয়োগ পরিচালনা করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে মেটলাইফের গ্রাহকরা তাদের বীমা পলিসি থেকে আরও উন্নত আর্থিক সুবিধা লাভ করতে পারবেন।

আইডিএলসি গ্রুপের অন্তর্ভুক্ত আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, বাংলাদেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদী এবং শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশলগুলোর জন্য একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। মেটলাইফ এই বিনিয়োগ কৌশলগুলোকে তাদের পণ্যসমূহের সাথে অন্তর্ভুক্ত করতে চায় যাতে পলিসি হোল্ডারদের জন্য তারা আরো উন্নত মূল্য প্রদানে সক্ষম হয়।

এই চুক্তিটি মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাশুক—উল হক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ এবং আইডিএলসি ফাইন্যান্স পিএলসি—এর সিইও এম জামাল উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মাশুক—উল হক বলেন, “মেটলাইফ বাংলাদেশের নতুন পণ্যের ইক্যুইটি বিনিয়োগ পরিচালনা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। দীর্ঘমেয়াদী, ফান্ডামেন্টাল বিনিয়োগের উপর আমাদের প্রাধান্য মেটলাইফের স্থিতিশীল এবং নিরাপদ আর্থিক সমাধান প্রদানের লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ।”

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, এই চুক্তিটি আমাদের উদ্ভাবনী এবং গ্রাহক—কেন্দ্রীক আর্থিক সমাধান প্রদানের অঙ্গীকারের প্রতিচ্ছবি। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে পার্টনারশীপের মাধ্যমে আমরা আমাদের পলিসি হোল্ডারদের আরো ভালো বীমা আর আর্থিক সুবিধা দিতে পারবো।

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি—এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন, আইডিএলসি ফাইন্যান্স সবসময় উদ্ভাবনী ও টেকসই আর্থিক সমাধান প্রদান করতে সচেষ্ট। আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং মেটলাইফ বাংলাদেশের এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের কল্যানকর, যা আমরা বিচক্ষণ বিনিয়োগ কৌশলের মাধ্যমে বাস্তবায়ন করি। আমাদের অ্যাসেট ম্যানেজমেন্টের দক্ষতার সাথে মেটলাইফের বীমা সেবা সমন্বয় তাদের পলিসি হোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং উন্নত আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত