হারিকেন হেলেনের পর মিল্টনের সতর্কতা ফ্লোরিডায়

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৫ এএম

ধ্বংসাত্মক হারিকেন হেলেনের তাণ্ডব এবং ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের রাজ্য ফ্লোরিডা। এরই মধ্যে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে হারিকেন মিল্টন এগিয়ে আসছে রাজ্যটির দিকে। স্থানীয় সময় সোমবার হারিকেনটি ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নেয়। বুধবার থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়টি আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ২৫৫ কিলোমিটার। হারিকেনটিকে অত্যন্ত শক্তিশালী হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার। সংস্থাটি জানিয়েছে, হারিকেনটি ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় ৫৮৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং পূর্বদিকে অগ্রসর হচ্ছে।  যেকোনো মুহূর্তে হারিকেনটি ক্যাটাগরি ৫-এ রূপ নিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত