শেহনাজ গিলে মুগ্ধতা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ এএম

আসন্ন ভারতীয় হিন্দি ভাষার কমেডি সিনেমা ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র আরও একটি গান প্রকাশিত হয়েছে। ‘সাজনা ভে সাজনা’ শিরোনামের এই গানটির ডান্স ফ্লোরে আগুন ঝরিয়েছেন শেহনাজ গিল।

মিউজিক ভিডিওটিতে অভিনেত্রীকে নীল পোশাক পরিহিত অবস্থায় গানের সঙ্গে নাচতে দেখা যায়। তিনি বেশ কয়েকজন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীর সঙ্গে গানটিতে পারফর্ম করেন। শেহনাজের সরল ও ক্যারিশম্যাটিক অভিব্যক্তির ফলে গানটি বারবার দেখার পরও আনন্দিত হচ্ছেন ভক্তরা।

আইকনিক গানটি মূলত ২০০৩ সালে কারিনা কাপুরের ‘চামেলি’ চলচ্চিত্রের একটি অংশ ছিল। হোয়াইট নয়েজ কালেক্টিভস সর্বশেষ সংস্করণটি পুনরায় তৈরি করেছে। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। অসাধারণ গায়কীতে গানটিকে প্রাণবন্ত করে তুলেছেন সুনিধি চৌহান এবং দিব্যা কুমার।

ইনস্টাগ্রামে ‘সাজনা ভে সাজনা’র মুক্তির কথা ঘোষণা করে শেহনাজ গিল লিখেছেন, ‘লে তেরি হো গয়ি ইয়ার...সাজনা ভে সাজনা।’ অবশ্য সেখানে তিনি উদ্ধৃত হিসেবে লিখেছেন পা টেপার সুরের হুক লাইন। ‘ওয়াজাহ তুম হো’ অভিনেত্রী জারিন খান একটি আগুনের ইমোজি দিয়ে পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগে গত মাসে মুক্তি পেয়েছিল ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমার ট্রেলার। সেখানেই শেহনাজ গিলের নাচের দৃশ্যের ইঙ্গিত দেওয়া হয়েছিল। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি তৃপ্তি দিমরি ও রাজকুমার রাওয়ের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। মুখ্য জুটি ছাড়াও এতে রয়েছেন মল্লিকা শেরাওয়াত, অর্চনা পুরান সিং, বিজয় রাজ, মুকেশ তিওয়ারি এবং মস্ত আলি।

টি-সিরিজ, বালাজি টেলিফিল্মস, গুলশান কুমার, কথাভাচক ফিল্মস এবং ওয়াকাও ফিল্মস-এর প্রযোজনায় ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। রোমান্টিক কমেডিধর্মী এই সিনেমাটি আজ ১১ অক্টোবর আলিয়া ভাট ও বেদাং রায়নার ‘জিগরা’ সঙ্গে প্রতিযোগিতায় নামছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত