১৫ নভেম্বর মুক্তি

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:২৮ এএম

অবশেষে জানা গেল শাকিবের প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদ বিশ^ব্যাপী মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। ছবিটি নিয়ে দেশের দর্শকদের অপেক্ষা ছিল। কেননা এই ছবির মাধ্যমে শাকিব প্যান ইন্ডিয়ান চলচ্চিত্রে পা রাখেছেন। এই ছবিতে শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের সনাল চৌহান। যিনি ইমরান হাশমিসহ অনেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।

সোমবার সন্ধ্যায় শাকিব খানের ফেসবুক পেইজ থেকে এই লুক প্রকাশ করা হয়। যেখানে লেখা ছিল, দুলু মিয়ার খোঁজ মিলেছে। আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে। পরের দিন অর্থাৎ কাল জনসমক্ষে আনা হলো দুলু মিয়াকে। ১ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে শাকিব খান মানে দুলুয়া মিয়ার রূপ দেখা গেল। দেখা গেল দুর্ধর্ষ শাকিব খানকে, সঙ্গে সোনালের সঙ্গে রোমান্স। পেছনে বেজে গেল হিন্দি গান। এই ছবিতে কলকাতার অভিনেত্রী পায়েল সরকারকে দেখা গেছে একটি বিশেষ চরিত্রে। ভক্তরা শাকিব খানের নতুন এই চলচ্চিত্রে নিয়ে ইতিবাচক আশা প্রকাশ করছেন।

এদিকে, গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। রবিবার সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘দরদ’ পাস পেয়েছে। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনো গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।

তিনি বলেন, গ্রেড সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত