শরিফুল আউট-সাকিব ইন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:২১ পিএম

অরুন জেটলিতে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেছেন ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে। যা পরে ব্যাট করা দলের জন্য ভালো হবে।

বাংলাদেশ দল প্রথম টি–টোয়েন্টির দল থেকে এক পরিবর্তন এনেছে। বাঁহাতি পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন ডানহাতি পেসার তানজিদ হাসান।

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন আনলেও ভারত খেলছে আগের ম্যাচের দল নিয়েই।

বাংলাদেশ একাদশ 

পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত