আমতলীতে আগুনে পুড়ল তুলার মিল

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

বরগুনার আমতলীতে উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খাঁন কটন মিল নামে একটি তুলার মিল ভস্মীভূত হয়েছে।  

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খাঁন কটন মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো তুলার মিলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলের মেশিন, তুলা, কাচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। 

মিলের মালিক হামিম খান জানান, অগ্নিকাণ্ডের ফলে মেশিনপত্র ও তুলাসহ কাঁচামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত