নাহিদ ইসলাম বললেন

ধর্মীয় সংঘাতের রাজনৈতিক ফায়দা নিতে দেব না

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ এএম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন সময় ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা হয়। ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার এ ধরনের সুযোগ আমরা আর কাউকে দেব না। গতকাল শুক্রবার দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কলাবাগান মাঠে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত পূজাম-প পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘আমরা সর্বাত্মক চেষ্টা করেছি, যেন সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়। এজন্য এক দিন ছুটি বৃদ্ধি করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমার নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কাজ করছি; যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে এগিয়ে যাব। একটি দেশের স্থিতিশীলতা নির্ভর করে, সে দেশের ধর্মীয় সম্প্রীতি ওপর। আমরা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে চাই। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ ধানম-ি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘এবার পূজা উপলক্ষে ছুটি বৃদ্ধি এবং নিরাপত্তাব্যবস্থায় আমরা অভিভূত। এমন নিরাপত্তাব্যবস্থা এর আগে আর কখনোই হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত