জাতীয় দলের জার্সিতে প্রথম লাল কার্ড ফন ডাইকের

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০২:০৯ পিএম

নেশনস লিগে কাল রাতে একই গ্রুপে জার্মানি জিতলেও অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ১–১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। জয়বঞ্চিত থাকার পাশাপাশি এই ম্যাচে ডাচদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দেখা লাল কার্ড, এটি জাতীয় দলের হয়ে তার প্রথম লাল কার্ড।

নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকাকে হারানো ডাচদের জন্য বড় ধাক্কাই বটে।

নেদারল্যান্ডসের জার্সিতে এই প্রথম লাল কার্ড দেখলেন ফন ডাইক। ৩ মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড দেখে ৭৯ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ইএসপিএন নেদারল্যান্ডসকে ডাইক বলেছেন, ‘(লাল কার্ড) এটা হতাশার, এমন কিছু ঘটা উচিত নয়। প্রথম (হলুদ কার্ড) কার্ডের জন্য রাগ লাগছে।’

হাঙ্গেরির রোলান্ড সাল্লাই ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। ৮৩ মিনিটে গোল করে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিজ। এর ৩ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাইক।

ম্যাচ শেষ ডাচ কোচ রোনাল্ড কোমান বলেছেন, ‘এমনকি ১০ জন নিয়েও আমরা আক্রমণাত্মক খেলেছি। আমি ভেবেছিলাম আমরা গোল করতে যাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত