ডেঙ্গুতে ১৩ দিনে ঝরল ৫১ প্রাণ

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে ডেঙ্গুতে ৫১ জনের মৃত্যু হলো। আর চলতি বছর মৃত্যু হলো ২১৪ জনের।

রবিবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৪২ হাজার ৪৭০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে আরও একজন করে দুজন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২০৭ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১২১ জন, ঢাকা বিভাগে ১১১, খুলনা বিভাগে ৭১, চট্টগ্রাম বিভাগে ৫৭, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ২৩, ময়মনসিংহ বিভাগে ২০, রংপুর বিভাগে ১৭ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত