আসছে গানওয়ালাদের গান

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১২:৪৩ এএম

আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘গানওয়ালাদের গান’। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, সভ্যতা, আহমেদ হাসান সানি, শুভ্র, কাকতাল ও সুহৃদ স্বাগত। এই কনসার্টের বৈশিষ্ট্য হলো, অংশ নেওয়া শিল্পী সবাই সিঙ্গার-সংরাইটার। অর্থাৎ সবাই কণ্ঠ দেন নিজেরই লেখা ও সুর করা গানে। জয় শাহরিয়ার বলেন, গানের জগতে যারা নিজের কথায় সুর বসিয়ে নিজেই কণ্ঠে ধারণ করেন তারা ‘সিঙ্গার-সংরাইটার’ নামে পরিচিত। আমরা তাদের নাম দিয়েছি গানওয়ালা। এই গানওয়ালারা একটু অন্যরকম, সবার মধ্যে থেকেও যেন একা। একাই নিজের গান বাঁধেন বলে যার যার বলার একটা নিজস্ব ধরন থাকে, থাকে আলাদা দর্শন, ভিন্ন ভাবনা। তেমন কজন গানওয়ালাকে নিয়েই এবার আজব কারখানার আয়োজন ‘গানওয়ালাদের গান’।

গানওয়ালাদের গানের টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রক ডট কমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত