বিশ্বকাপ বাছাইয়ে বুধবার ভোরে ব্রাজিল খেলতে নামবে পেরুর বিপক্ষে। খেলাটা ঘরের মাঠে হলেও ম্যাচ শুরুর আগে আলোচনায় পেরুর অতি আক্রমণাত্মক মেজাজ। যদিও সেটা নিয়ে খুব একটা ভাবছেন না ব্রাজিলিয়ান ফুটবলাররা। বরং তারা তাকিয়ে আছেন রেফারিদের দিকে। বাজে ট্যাকেল কিংবা ফাউল থেকে তাদের বাঁচাতে রেফারিরা কার্যকরী ভূমিকা রাখবেন বলেও মানছেন আগের ম্যাচে জয়ের দুই নায়ক ইগোর জেসুস ও লুইস হেনরিকে।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে বেশ কঠিন সময় পার করতে হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে দল আরও ভালো করবে বলেই বিশ্বাস করেন জেসুস, ‘দলটা প্রতি ম্যাচেই উন্নতি করছে। আমরা নিজের প্রস্তুতির ঘাটতি রাখছি না। যাতে ফলাফলটা নিজেদের পক্ষে রাখতে পারি, যা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’
