বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেল্ফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকি এর আমন্ত্রণে ১৪-১৮ অক্টোবর তিনি জাপান সফর করবেন।
এ সময় তিনি জাপানে অনুষ্ঠিতব্য ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘Indo-Pacific Air Chiefs Conference in Takyo (InPACT)’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। এ ছাড়া বিমানবাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ১৮ অক্টোবর ফিরবেন। আইএসপিআর
