চট্টগ্রামের কুতুবদিয়ায় এলপিজিবাহী লাইটার জাহাজের আগুন ৩৬ ঘণ্টা পর নিভেছে। গতকাল সোমবার দুপুর ১টার পর আগুন পুরোপুরি নিভলে বিকেল ৫টার দিকে নাবিকরা জাহাজে প্রবেশ করেন। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির সদস্যরা জাহাজটি পরিদর্শন করেছেন। লাইটার জাহাজ সোফিয়ার পাশে থাকা অন্য লাইটার জাহাজ চাতকির ক্যাপ্টেন ফরমান উল্লাহ আনসারী দেশ রূপান্তরকে বলেন, ‘দুপুর ১টার দিকে আগুন নেভার কয়েক ঘণ্টা পর বিকেল ৫টার দিকে উদ্ধারকারী টাগবোট ‘তুফান’-এ নাবিকরা ওই জাহাজে যায়।
গত শনিবার রাত ১টার দিকে জাহাজটিতে আগুন লাগে।
এদিকে ক্যাপ্টেন নিকোলাস ও সোফিয়ায় অগ্নিকা-ের কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম ফজলার রহমানকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে বন্দরের উপসংরক্ষক ফরিদুল আলম, নৌবাহিনী, কোস্ট গার্ড, ডিজিএফআই, এনএসআই, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশনের ক্যাপ্টেন সাঈদ আহমেদ রয়েছেন।
