যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে সেনাপ্রধান

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১৫ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১১ দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার ঢাকা ছেড়েছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

সফরকালে তিনি জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত