আশুলিয়ায় অবৈধ ৭০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী পিএলসি। বুধবার (১৬ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জোবিঅ আশুলিয়ার আওতাধীন সুলতান মার্কেট (ডানা রোড), সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া ৪টি পয়েন্ট বিচ্ছিন্ন করণের পাশাপাশি প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া ৭শ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং সংযোগে ব্যবহৃত নিন্মমানের ৫০০ মিটার পাইপ অপাসারণ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগে ব্যাবহৃত চুলা, রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জোবিঅ-আশুলিয়ার আওতাধীন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, প্রকৌশলী মো. আসোয়াত হোসেন, সহকারী প্রকৌশলী মো. সুমন আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারসহ জোনাল বিপনন অফিসের তিতাসের কারিগরী টিমের সদস্যরা। 

এছাড়া অভিযান চলাকালে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

অভিযানের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র (জোবিঅ-আশুলিয়া) ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার জোবিঅ আশুলিয়ার আওতাধীন সুলতান মার্কেট (ডানা রোড), সারদা গঞ্জ, কাশিমপুর, ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় প্রায় ৭ শ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনের পাশাপাশি ৩ কিলোমিটার এলাকাজুড়ে দেয়া অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিন্মমানের পাঁচ’শ মিটর পাইপ, চুলা ও রাইজারসহ বিভিন্ন সরঞ্জামাদিক জব্দ করা হয়েছে। ভবিষ্যতেই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে আমাদের অভিযান চলমান থাকবে।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত