মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত ১৬ অক্টোবর টাঙ্গাইলের মধুপুরে উপজাতীয় কৃষকদের জন্য একটি উন্মুক্ত ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। এই উদ্যোগের অধীনে ২৭ জন কৃষক আনারস ও কলা চাষের জন্য চেক পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর, টাঙ্গাইলের ইউএনও মো. জুবায়ের হোসেন এবং সভাপতিত্ব করেন এমটিবির এএমডি মো. খালিদ মাহমুদ খান। বিশেষ অতিথি ছিলেন মধুপুরের পীরগাছার ক্রেডিট অফিসের চেয়ারম্যান মার্টিন মিরি। আরও উপস্থিত ছিলেন এমটিবির এসএমই অ্যান্ড অ্যাগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এমটিবির করপোরেট হেড অফিস ও টাঙ্গাইল শাখার প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি
×
