মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং চার সদস্য ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও ড. মো. নাজমুল আমীন মজুমদার। পুস্পস্তবক অর্পণ শেষে পিএসসি চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধের দর্শনার্থী বইতে তার অনুভূতি লিপিবদ্ধ করে স্বাক্ষর করেন। পুষ্পস্তবক অর্পণকালে পিএসসি সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
