বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা ষড়যন্ত্র করছে: জিন্নাহ কবির

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও জেলা বিএনপির  সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির বলেছেন,  বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোনো কর্মসূচিতে ও  আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। আওয়ামী লীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছে।

শুক্রবার (১৮ অক্টোবর)  মানিকগঞ্জে নিজ বাসায় দৌলতপুর-ঘিওর-শিবালয় উপজেলার বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধমে গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদী গোষ্ঠী আবার বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড করছে । দল থেকে বহিষ্কৃত ঐ সকল ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা অভিযোগ দিয়েছে । অভিযোগকারী বালিয়াখোরা ইউপি সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন বিগত আওয়ামী লীগের ১৭ বছর তৎকালীন সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠজন ও বিএনপি থেকে বহিষ্কৃতদের এজেন্ট। 
তিনি বলেন,গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে । এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে  বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে। 
 
তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজ আমাদের করা যাবে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংখ্যালঘু হিন্দু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহারা দিয়ে রক্ষা করতে হবে। কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বর্তমান পরিস্থিতিতে সব নেতাকর্মীকে শান্ত থাকতে হবে। অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর করা যাবে না। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সে দলের কেউ হয় তাহলে তাকে বহিষ্কার করা হবে। আর দলের বাইরের কেউ হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 
তিনি আরও বলেন, বিগত সময়ে তাদের ভুলভ্রান্তি গুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো এবং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, শিবালয় উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস ছালাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। ।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত