চট্টগ্রামে বিএনপির দুই নেতা বহিষ্কার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর দুই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১৯ অক্টোবর) এ কথা জানানো হয়েছে।

বহিস্কৃতরা হলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য মামুন আলী ওরফে কিং আলী ও পাঁচলাইশ থানা বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন ঝন্টু। 

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আলী দেশ রূপান্তরকে জানান, উল্লেখিত দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত